কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ

****
مشاركة على Eidok
কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ
الصورة: مجمّعة

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ

 

সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের স্বল্পতায় এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ট্যাংকের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত পাড় (১৬)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে গোলাম হোসেন (৩০)।

 

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের ছাদের সেন্টারিংয়ের বাঁশ ও তক্তা খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কয়েক দিন আগে নির্মিত ওই বদ্ধ ট্যাংকে নামার পর অক্সিজেনের স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি অচেতন হয়ে পড়েন।

 

এ সময় তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও স্কুলছাত্র আরাফাত পাড়। পরে মহানন্দ সরকার ও আরাফাত পাড়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের স্বল্পতার কারণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة