‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি

ঝাউডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, ব্যবসায়ী ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা..
Eidok پر شیئر
‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি
تصویر: ماخوذ

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলার পর বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

নিজের, দুই ভাই ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাথরঘাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ঝাউডাঙ্গা বাজারে পুরোনো বই, খাতা ও কার্টুনের ব্যবসা করে তিনি জীবিকা নির্বাহ করছেন। গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের মো. আক্তারুজ্জামান বাপ্পী ও তাঁর ভাই বাবলু দোকানে এসে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে রবিবার সন্ধ্যার মধ্যে টাকা প্রস্তুত রাখার কথা বলে তাঁরা চলে যান।

আলমগীরের অভিযোগ, পরবর্তী সময়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে পাথরঘাটা ব্রিজের মাথা থেকে চার রাস্তার মোড়ে ডেকে নেওয়া হয়। সেখানে আবারও চাঁদার টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এরপর তাঁকে কোমর উদ্দীনের স-মিলে নিয়ে লোহার রড, শাবল, হাতুড়ি ও কাঠের চেলা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, এ সময় তাঁর পকেটে থাকা নগদ ৪২ হাজার ২০০ টাকা এবং প্রায় দুই হাজার টাকা মূল্যের একটি নকিয়া বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। সেখান থেকে স্বজনেরা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত ২১ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন বলে জানান আলমগীর। মামলার নম্বর ৫২। এতে দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে আলমগীর আরও অভিযোগ করেন, আক্তারুজ্জামান বাপ্পী, তাঁর ভাই বাবলু ও তাঁদের সহযোগীদের নিয়ে প্রায় ১৫ জনের একটি দল এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটতরাজের সঙ্গে জড়িত। তাঁদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। মামলা দায়েরের পর থেকেই বাপ্পী তাঁকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, তাঁকে ও তাঁর দুই ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁদের স্ত্রীদের তুলে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে তিন ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

লিখিত বক্তব্যে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আলমগীর। তাঁর অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এলাকায় বিনা অনুমতিতে পুলিশ প্রবেশ করলে পুলিশকেও সাতক্ষীরা ছাড়া করার হুমকি দিয়েছেন বাপ্পী বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন বলেন, তাঁরা শান্তিপ্রিয় মানুষ। ঝাউডাঙ্গা এলাকায় নিরাপদে বসবাস এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে চান। এ জন্য ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের, দুই ভাই ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ قانون-عدالت রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 1 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা قانون-عدالت মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 49 Views সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা قانون-عدالت সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 96 Views রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা قانون-عدالت রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা 67 Views ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ قانون-عدالت ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ 53 Views আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ قانون-عدالت আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ 70 Views মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড قانون-عدالت মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড 110 Views