পূবাইলে স্বর্গীয় শীতল চন্দ্র দাসের আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য ষোড়শ দান আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
পূবাইলে স্বর্গীয় শীতল চন্দ্র দাসের আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য ষোড়শ দান আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া এলাকায় নিরঞ্জন মুক্তার এর বাড়িতে ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক স্বর্গীয় শীতল চন্দ্র দাস এর আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য স্বর্গীয় শীতল চন্দ্র দাস এর বড় ভাই টঙ্গী এস,আর অফিসের স্বনামধন্য দলিল লেখক বাবু নিরঞ্জন দাস মুক্তার ষোড়শ দান আদ্য শ্রাদ্ধ ও দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। 

মঙ্গলব বার (২৪ শে নভেম্বর ২০২৬ ইং) পূর্ণিমা তিথিতে ভোরবেলা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয় প্রথমে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, তারপর পুরোহিত বাবু সুশান্ত চক্রবর্তী ও জয়দেব চক্রবর্তী এর মাধ্যমে স্বর্গীয় শীতল চন্দ্র দাস এর আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য ষোড়শ দান আদ্য শ্রাদ্ধ সহ সর্বপ্রকার আচার নিষ্ঠা সুসম্পন্ন করা হয় হিন্দু শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃত ব্যক্তির আত্মার শান্তি ও পরলোকের কল্যাণ কামনায় যে ১৬টি নির্দিষ্ট দ্রব্য দান করা হয়, তাকে ষোড়শ দান বলা হয়। সাধারণত আদ্যশ্রাদ্ধের পূর্বে এই দান সম্পন্ন করার বিধান রয়েছে। 
ষোড়শ দানের ১৬টি দ্রব্য
শাস্ত্রীয় শ্লোক অনুযায়ী ষোড়শ দানের দ্রব্যগুলো হলো: 
ভূমি (বা ভূমিমূল্য)
আসন
জল (বা জলপাত্র)
বস্ত্র
প্রদীপ (বা দীপাধার)
অন্ন (বা অন্নপাত্র)
তাম্বুল (বা তাম্বুলাধার)
ছত্র (ছাতা)
গন্ধ (চন্দন বা সুগন্ধি দ্রব্য)
মালা (মাল্য)
ফল
শয্যা
পাদুকা
গো (গরু বা ধেনু / তন্মূল্য)
কাঞ্চন (স্বর্ণ)
রজত (রৌপ্য) । উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন । 

পরিশেষে সকলে স্বর্গীয় শীতল চন্দ্র দাস এর আত্মার শান্তি কামনায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও মানবাধিকারের সংগ্রামে এক নির্ভীক নাম আবুল কালাম আজাদ জেলার খবর সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও মানবাধিকারের সংগ্রামে এক নির্ভীক নাম আবুল কালাম আজাদ 87 ভিউ ফরিদপুরে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পরিবারের জেলার খবর ফরিদপুরে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পরিবারের 127 ভিউ শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ জেলার খবর শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ 52 ভিউ বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত 62 ভিউ নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ জেলার খবর নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ 70 ভিউ ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী জেলার খবর ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 59 ভিউ ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা জেলার খবর ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 68 ভিউ