পূবাইলে স্বর্গীয় শীতল চন্দ্র দাসের আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য ষোড়শ দান আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠিত

****
Partager sur Eidok
পূবাইলে স্বর্গীয় শীতল চন্দ্র দাসের আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য ষোড়শ দান আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠিত
Photo : collectée

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া এলাকায় নিরঞ্জন মুক্তার এর বাড়িতে ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক স্বর্গীয় শীতল চন্দ্র দাস এর আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য স্বর্গীয় শীতল চন্দ্র দাস এর বড় ভাই টঙ্গী এস,আর অফিসের স্বনামধন্য দলিল লেখক বাবু নিরঞ্জন দাস মুক্তার ষোড়শ দান আদ্য শ্রাদ্ধ ও দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। 

মঙ্গলব বার (২৪ শে নভেম্বর ২০২৬ ইং) পূর্ণিমা তিথিতে ভোরবেলা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয় প্রথমে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, তারপর পুরোহিত বাবু সুশান্ত চক্রবর্তী ও জয়দেব চক্রবর্তী এর মাধ্যমে স্বর্গীয় শীতল চন্দ্র দাস এর আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য ষোড়শ দান আদ্য শ্রাদ্ধ সহ সর্বপ্রকার আচার নিষ্ঠা সুসম্পন্ন করা হয় হিন্দু শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃত ব্যক্তির আত্মার শান্তি ও পরলোকের কল্যাণ কামনায় যে ১৬টি নির্দিষ্ট দ্রব্য দান করা হয়, তাকে ষোড়শ দান বলা হয়। সাধারণত আদ্যশ্রাদ্ধের পূর্বে এই দান সম্পন্ন করার বিধান রয়েছে। 
ষোড়শ দানের ১৬টি দ্রব্য
শাস্ত্রীয় শ্লোক অনুযায়ী ষোড়শ দানের দ্রব্যগুলো হলো: 
ভূমি (বা ভূমিমূল্য)
আসন
জল (বা জলপাত্র)
বস্ত্র
প্রদীপ (বা দীপাধার)
অন্ন (বা অন্নপাত্র)
তাম্বুল (বা তাম্বুলাধার)
ছত্র (ছাতা)
গন্ধ (চন্দন বা সুগন্ধি দ্রব্য)
মালা (মাল্য)
ফল
শয্যা
পাদুকা
গো (গরু বা ধেনু / তন্মূল্য)
কাঞ্চন (স্বর্ণ)
রজত (রৌপ্য) । উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন । 

পরিশেষে সকলে স্বর্গীয় শীতল চন্দ্র দাস এর আত্মার শান্তি কামনায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé