সাতক্ষীরা

সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

জেলি পুশ করে চিংড়ি পাচারের চেষ্টা, সাতক্ষীরায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড
مشاركة على Eidok
সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
الصورة: مجمّعة

সাতক্ষীরায় জেলি পুশ করে চিংড়ি মাছের ওজন বাড়িয়ে পাচারের চেষ্টার অভিযোগে সোহরাব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৪ কার্টন জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন শহরের কুকরালি এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, জেলি পুশ করে চিংড়ির ওজন বাড়িয়ে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফিংড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকে থাকা ১৪ কার্টন জেলি পুশকৃত চিংড়িসহ সোহরাব হোসেনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, জব্দ করা চিংড়ির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা। জনস্বাস্থ্য ও মৎস্যসম্পদের নিরাপত্তার স্বার্থে জব্দ করা জেলি পুশকৃত চিংড়িগুলো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, চিংড়িতে জেলি পুশ করে ওজন বাড়ানোর অপচেষ্টা শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণাই নয়, বরং নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রেও বড় বাধা। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা القانون-المحكمة রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা 29 Views ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ القانون-المحكمة ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ 22 Views আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ القانون-المحكمة আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ 50 Views মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড القانون-المحكمة মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড 101 Views মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর القانون-المحكمة মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর 79 Views শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদ গঠন সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল القانون-المحكمة শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদ গঠন সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল 67 Views ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল বিপ্লব: হয়রানি কমাতে ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ অটোমেশনের লক্ষ্য القانون-المحكمة ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল বিপ্লব: হয়রানি কমাতে ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ অটোমেশনের লক্ষ্য 114 Views