বরগুনায় বিশখালী নদীর ভাঙন ঠেকাতে, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষায় এবং পোল্ডারের ভেতরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১৩১১ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অনুমোদন পেলে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বরগুনার বামনা সদরকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা, গুরুত্বপূর্ণ দুটি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং পোল্ডার এলাকার পানি ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ লক্ষ্যে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের একটি পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় তিনটি প্রধান কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এগুলো হলো— বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের নদীতীর প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১ডি এলাকার অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত। তবে প্রকল্পটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয়ের যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া শেষে বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে

।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0