চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প

বরগুনায় বিশখালী নদীর ভাঙন ঠেকাতে, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষায় এবং পোল্ডারের ভেতরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১৩১১ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।..
Eidok'ta paylaş
চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প
Fotoğraf: derleme

বরগুনায় বিশখালী নদীর ভাঙন ঠেকাতে, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষায় এবং পোল্ডারের ভেতরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১৩১১ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অনুমোদন পেলে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বরগুনার বামনা সদরকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা, গুরুত্বপূর্ণ দুটি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং পোল্ডার এলাকার পানি ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ লক্ষ্যে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের একটি পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রস্তাবিত প্রকল্পের আওতায় তিনটি প্রধান কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এগুলো হলো— বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের নদীতীর প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১ডি এলাকার অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত। তবে প্রকল্পটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয়ের যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া শেষে বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে

চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প

 

।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে İlçe Haberleri নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 73 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল İlçe Haberleri ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন İlçe Haberleri খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ İlçe Haberleri কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার İlçe Haberleri সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন İlçe Haberleri সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ İlçe Haberleri সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views