মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ চলাকালে মহাসড়কের হ্যারিকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ
সকাল ৯টার দিকে শুরু হওয়া এই অবরোধ টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত বিস্তৃত হয় হাজার হাজার শ্রমিক উচ্চ বেতনের দাবিতে মহাসড়কের গাছা, বোর্ডবাজার, তারাগাছ ও বড়বাড়ি এলাকায় অবস্থান নেন এতে ব্যস্ততম এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন জানান, মহাসড়কের হ্যারিকেন এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তবে দ্রুতই সেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় অন্যদিকে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল সোয়া দশটার দিকে যানবাহন চলাচল আংশিক শুরু হলেও শ্রমিকদের অবস্থানের কারণে গতি অত্যন্ত ধীর ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ শুরু করে
ট্রাফিক পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সকালের ব্যস্ত সময়ে এই অবরোধের কারণে ঢাকা ও গাজীপুরের মধ্যে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল
এদিকে শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্প এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে
App „Eye News BD”
Comments 0