পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ ও ভারতীয় রাষ্ট্রদূতের ধারাবাহিক বৈঠক। আইসিজের রোহিঙ্গা মামলার রায়ের ঠিক আগে এই কূটনৈতিক তৎপরতার নেপথ্যে কী রয়েছে?..
Eidok-এ শেয়ার
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বেশ কয়েকজন প্রভাবশালী দেশের কূটনীতিক সকালে অনুষ্ঠিত এসব বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন

একই দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন তবে এই ধারাবাহিক কূটনৈতিক বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি

সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, মার্কিন থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের সুসম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান যে তাদের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রায় ঘোষণার দিনই এই বৈঠকগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিজের পিস প্যালেসে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার এই চূড়ান্ত রায় ঘোষণার কথা রয়েছে, যার বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে এই মামলাটি দায়ের করেছিল এই মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক মহলেও বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি