রাজশাহী

আজ থেকে বন্ধ রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল

বর্তমান পরিস্থিতির কারণে আজ থেকে গোপালগঞ্জে যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটির যাত্রা কোথায় গিয়ে শেষ হবে?..
Eidok-এ শেয়ার
আজ থেকে বন্ধ রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল
ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী জনপ্রিয় আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি নির্ধারিত গন্তব্য গোপালগঞ্জের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম গণমাধ্যমের কাছে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রেনটি আপাতত গোপালগঞ্জ পর্যন্ত যাবে না পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে

রেলওয়ের নিয়মিত সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪ নম্বর ট্রেন) প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে যাতায়াত করত এছাড়া ফিরতি যাত্রায় ট্রেনটি (৭৮৩ নম্বর) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছাত

নতুন এই নির্দেশনার ফলে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটির যাত্রা এখন থেকে কালুখালী স্টেশনেই শেষ হবে এর ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী পথটুকু পাড়ি দিতে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে আসলে পুনরায় আগের রুটেই ট্রেন চলাচল শুরু হবে

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি