রায় ঘোষণাকালে আদালত পর্যবেক্ষণে বলেন, শিশু রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে এবং এ ধরনের জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি। ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে এবং আসামি সোহেল রানার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি সত্য ও স্বেচ্ছায় দেওয়া হয়েছে বলে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর সেকশন-১১ এলাকার একটি ভাড়া বাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যান সোহেল রানা। পরে পুলিশ স্বপ্না ও নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করে। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুজনকেই মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখে তাঁর স্ত্রীকে খালাস দেন।
Appen „Eye News BD“
Kommentarer 0