গত সোমবার (১৬ নভেম্বর) এ মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী; অন্যদিকে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার নথি অনুযায়ী, পল্লবীর সেকশন-১১ এলাকার বাসিন্দা ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে গত ১৯ মে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় একই বাসার অন্য ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ এবং সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
App «Eye News BD»
Comentários 0