চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। | আই নিউজ বিডি

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫।

দিনাজপুরের চিরিরবন্দরে রাতের আঁধারে বিশেষ অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ ৫জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ..
Eidokでシェア
চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫।
写真:提供

সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকায় একটি অটো গ্যারেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নশরতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হবিবর রহমানের বাড়ির বাইরের অটো গ্যারেজে অভিযান চালান। এ সময় রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২০), বিপ্লব রানা ওরফে রানা (২০), মোস্তাকিম (২৪), মইনুল ইসলাম বাসু (২১) ও শান্ত ইসলাম সিয়ামকে (২১) ৪৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় হবিবর রহমান (৫০) ও তাঁর স্ত্রী মেহের নেগার ওরফে মেহেরুনেচ্ছাকে (৪৫) পলাতক আসামি করা হয়েছে।

চিরিরবন্দর থানার মামলা নম্বর ১৩, তারিখ ১৬ নভেম্বর ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোঃ সাইফুল আলমকে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 44 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 32 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 地区ニュース লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 13 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 地区ニュース ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 59 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 地区ニュース  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 39 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 地区ニュース কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 56 Views জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 地区ニュース জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 81 Views