সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকায় একটি অটো গ্যারেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নশরতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হবিবর রহমানের বাড়ির বাইরের অটো গ্যারেজে অভিযান চালান। এ সময় রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২০), বিপ্লব রানা ওরফে রানা (২০), মোস্তাকিম (২৪), মইনুল ইসলাম বাসু (২১) ও শান্ত ইসলাম সিয়ামকে (২১) ৪৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় হবিবর রহমান (৫০) ও তাঁর স্ত্রী মেহের নেগার ওরফে মেহেরুনেচ্ছাকে (৪৫) পলাতক আসামি করা হয়েছে।
চিরিরবন্দর থানার মামলা নম্বর ১৩, তারিখ ১৬ নভেম্বর ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোঃ সাইফুল আলমকে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
App „Eye News BD“
Bemerkungen 0