যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত… | আই নিউজ বিডি

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে স্থান পেয়েছে বাংলাদেশ। সোমবার (১..
Chia sẻ lên Eidok
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ
Ảnh: tư liệu

ডিএফসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ মূলত জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ভূমিকা রাখছে। বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দেশটির অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি খাতের পুঁজি প্রবাহ বাড়ানোর নতুন সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় কিন্তু অর্থায়ন সংকট বা ঝুঁকির আশঙ্কায় আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে এর মাধ্যমে গতি আসবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ বিষয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, এই যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উল্লেখ করেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তির লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন বিশেষ সহায়ক হবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy