শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা | আই নিউজ বিডি

Прямой эфир

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলের ভৈরব বাজারে খাদ্য অভিযানে মহাদেব খই ভান্ডারকে ১ লাখ ও দুধালয় মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ..
Поделиться в Eidok
শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা
Фото: из открытых источников

লাইভ আপডেট

১обновлений
  1. শ্রীমঙ্গলের ভৈরব বাজারে খাদ্য অভিযানে মহাদেব খই ভান্ডারকে ১ লাখ ও দুধালয় মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি,ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে সোমবার (১৬ নভেম্বর) এ জরিমানা করা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পৃথক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ভৈরব বাজার এলাকায় পরিচালিত এসব অভিযানে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে নানা অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে মহাদেব খই ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি,ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানা, অনুমোদনহীন রং ব্যবহার করে গজা ও নিমকি তৈরি,মেঝেতে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া প্রতিষ্ঠানটিতে ক্ষতিকর হাইড্রোজ সংরক্ষণ,হাইড্রোজ মিশ্রিত গুড় ব্যবহার,পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং খাদ্য উৎপাদনের অনুমোদন না থাকার বিষয়টিও শনাক্ত করা হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,একই এলাকার দুধালয় মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান। অভিযানে দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, দুধের কিছু প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন ও বিএসটিআইয়ের একজন পরিদর্শক উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগার মোবাইল কোর্টকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Закон-Суд নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 53 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Закон-Суд সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 64 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Закон-Суд শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 68 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Закон-Суд তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 53 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Закон-Суд তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 68 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 60 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Закон-Суд আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 73 Views