কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি… | আই নিউজ বিডি

কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা

কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৪ নং উত্তর বলতলা গ্রামের বাসিন্দা মানিক মোল্লাকে একই এলাকার শ্বশুরবাড়িতে অবস্থানকালে তার শ্যালক ও শাশুড়ির নেতৃত্বে বেধড়ক মারধর, হত্যাচেষ্টা এবং নগদ টাকা ও মোবাইল ছ..
Eidok-এ শেয়ার
কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা
ছবি: সংগৃহীত

 

​মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৪ নং উত্তর বলতলা গ্রামের বাসিন্দা মানিক মোল্লাকে একই এলাকার শ্বশুরবাড়িতে অবস্থানকালে তার শ্যালক ও শাশুড়ির নেতৃত্বে বেধড়ক মারধর, হত্যাচেষ্টা এবং নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকায় তার নিজস্ব বসতঘর না থাকায় তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী মানিক মোল্লা বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

​অভিযুক্তরা হলেন— মৃত আলতাফ হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (৩০) এবং মৃত আলতাফ হাওলাদারের স্ত্রী মোসা. আনোয়ারা বেগম (৬০, বাদীর শাশুড়ি)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ জনসহ মোট ৬ জনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। 

বাদী মো. মানিক মোল্লা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গত ১৫/১১/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে রাতে তিনি নিজ শ্বশুরবাড়িতে বেড়াতে যান এবং রাতে খাওয়া-দাওয়া শেষে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। একই দিন রাত আনুমানিক ২টার দিকে শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের শ্বশুরবাড়ির বসতঘরে ঘুমন্ত অবস্থায় অভিযুক্ত হাসান হাওলাদার, শাশুড়ি আনোয়ারা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪ জন লোক পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। 

​অভিযুক্তরা কোনো কারণ ছাড়াই তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং বাম হাতের আঙুলে রক্তাক্ত কাটা জখম করে। একপর্যায়ে তারা বাদীর হাত-পা বেঁধে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় হামলাকারীরা বাদীর সাথে থাকা বাড়ির জমিতে বালু ভরাটের নগদ ১,০৭,০০০ (এক লক্ষ সাত হাজার) টাকা, একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। 

ঘটনার বিষয়ে অভিযুক্ত হাসান হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, রাতে বাড়িতে ডাকাত এসেছিল এবং তারাই এই কাজ করেছে।

​তবে এই দাবির বিষয়ে ভিন্ন কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা। মানিক মোল্লাকে উদ্ধারকারী রুবেল সরদার ও ইউনুস হাওলাদার জানান, রাতে মানিক মোল্লা ছাড়া অন্য কারও ডাক বা চিৎকার তারা শোনেননি। এমনকি তাকে উদ্ধার করার পরে সেখানে কোনো অপরিচিত বা ডাকাত দলের কোনো লোকজনের উপস্থিতির কথাও শোনা যায়নি।

​ভুক্তভোগী মানিক মোল্লা জানান, অভিযুক্তরা অত্যন্ত উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। তাদের ভয়ে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে আইনি প্রতিকার পেতে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 51 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 125 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 58 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 74 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 82 ভিউ তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার অপরাধ তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার 83 ভিউ নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন অপরাধ নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন 49 ভিউ