সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে এসে নিজেদের বিরুদ্ধে আনীত অপরাধের সাজা ভোগ করতে হবে।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত দিতে নয়াদিল্লি দুটি সম্ভাব্য শর্তের আভাস দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে যেহেতু সামরিক এয়ারক্রাফটে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকেই নিতে হবে। এছাড়া তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং জুলাই গণহত্যার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা চাওয়ার কথাও বলা হয়েছিল। তবে প্রতিমন্ত্রী জানান, এসব বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেওয়া হয়নি।
تطبيق «Eye News BD»
تعليقات 0