প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের… | আই নিউজ বিডি

প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত নিকা..
Eidok-এ শেয়ার
প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
ছবি: সংগৃহীত

সোমবার অনুষ্ঠিত নিকার সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালীর বটতলীতে ‘মাতামুহুরী থানা’ এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ নামে নতুন দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও প্রশাসনিক নামের সামঞ্জস্য আনতে ময়মনসিংহের ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর সদর এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত যথাক্রমে ‘চন্দ্রগঞ্জ’ ও ‘বাংগরা’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের নির্দিষ্ট মৌজায় পরিবর্তন এনে নতুন স্থান নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি