প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের… | আই নিউজ বিডি

প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত নিকা..
Podijeli na Eidoku
প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
Foto: arhiva

সোমবার অনুষ্ঠিত নিকার সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালীর বটতলীতে ‘মাতামুহুরী থানা’ এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ নামে নতুন দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও প্রশাসনিক নামের সামঞ্জস্য আনতে ময়মনসিংহের ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর সদর এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত যথাক্রমে ‘চন্দ্রগঞ্জ’ ও ‘বাংগরা’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের নির্দিষ্ট মৌজায় পরিবর্তন এনে নতুন স্থান নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে।

Komentari 0

Nema komentara

povezani članci

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ National গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ 50 Views রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন National রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন 73 Views শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ National শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 55 Views গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার: ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন National গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার: ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন 45 Views বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত National বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত 25 Views জনগণের সমস্যা শুনতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস National জনগণের সমস্যা শুনতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস 70 Views জুলাইকে অস্বীকার করে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: আন্দালিব রহমান পার্থ National জুলাইকে অস্বীকার করে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: আন্দালিব রহমান পার্থ 75 Views