মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও… | আই নিউজ বিডি

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই শীর্ষ সংগঠন—বিজিএমইএ এবং বিকেএমইএ। সোমবার (১৬ নভেম..
Поделиться в Eidok
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর
Фото: из открытых источников

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের স্বাক্ষরিত যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিন ধার্য থাকায় তারা প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত সময় রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করা অত্যন্ত জরুরি, যাতে মালিকপক্ষ তা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পায়। প্রক্রিয়া দীর্ঘায়িত হলে জটিলতা তৈরি হতে পারে উল্লেখ করে অবিলম্বে স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে অনিবার্য কারণ দেখিয়ে গতকাল এই সভা স্থগিত করা হয়েছিল।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ Сельское хозяйство-Экономика и Торговля নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 20 Views মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত Сельское хозяйство-Экономика и Торговля মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত 69 Views বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ Сельское хозяйство-Экономика и Торговля বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ 57 Views বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল Сельское хозяйство-Экономика и Торговля বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 85 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Сельское хозяйство-Экономика и Торговля আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 81 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Сельское хозяйство-Экономика и Торговля আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 105 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা Сельское хозяйство-Экономика и Торговля দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 161 Views