মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও… | আই নিউজ বিডি

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই শীর্ষ সংগঠন—বিজিএমইএ এবং বিকেএমইএ। সোমবার (১৬ নভেম..
Delen op Eidok
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর
Foto: archief

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের স্বাক্ষরিত যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিন ধার্য থাকায় তারা প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত সময় রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করা অত্যন্ত জরুরি, যাতে মালিকপক্ষ তা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পায়। প্রক্রিয়া দীর্ঘায়িত হলে জটিলতা তৈরি হতে পারে উল্লেখ করে অবিলম্বে স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে অনিবার্য কারণ দেখিয়ে গতকাল এই সভা স্থগিত করা হয়েছিল।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ Landbouw-Economie en Handel বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ 23 Views বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল Landbouw-Economie en Handel বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 74 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Landbouw-Economie en Handel আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 57 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Landbouw-Economie en Handel আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 78 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা Landbouw-Economie en Handel দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 143 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Landbouw-Economie en Handel সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 117 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম Landbouw-Economie en Handel দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 65 Views