আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, মহাকাশে ঘূর্ণায়মান ‘১৯৯৮ কেওয়াই২৬’ বস্তুটির গতি ও পথের পরিবর্তন শুধু সূর্য বা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না; বিজ্ঞানীরা একে ‘নন-গ্র্যাভিটেশনাল অ্যাকসেলারেশন’ বলছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ আভি লোয়েব, অ্যাডাম হিবার্ড ও অ্যাডাম ক্রোল ১৯৮৮ সালের ৭ জুলাই মঙ্গলগ্রহের উদ্দেশ্যে যাত্রা করে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সোভিয়েত মহাকাশযান ‘ফোবোস-১’-এর একটি মডেল তৈরি করেন। তাঁদের মতে, বস্তুটির সূর্যের ৫২ শতাংশ আলো প্রতিফলন এবং মাত্র ৫ দশমিক ৩৫ মিনিটে একবার পূর্ণ ঘূর্ণনের বৈশিষ্ট্যসহ আটটি পৃথক পর্যবেক্ষণের ফলাফল ‘ফোবোস-১’-এর মডেলের সঙ্গে মিলে যায়।
তবে সব বিজ্ঞানী এই তত্ত্বের সঙ্গে একমত নন। পূর্ববর্তী গবেষণায় একে ‘ডার্ক কমেট’ বা পানিশূন্য গ্রহাণু হিসেবেও ধারণা করা হয়েছিল। এদিকে, নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান আশ্বস্ত করেছেন যে বস্তুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং পৃথিবীর জন্য এর কোনো ঝুঁকি নেই। বস্তুটির প্রকৃত পরিচয় জানতে ২০৩১ সালের জুলাইয়ে জাপানের ‘হায়াবুসা-২’ মহাকাশযানের নিকটবর্তী অভিযানের অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0