প্রকাশিত সংবাদ অনুযায়ী, এলাকার সর্বস্তরের মানুষের কথা সরাসরি শোনার এবং সমস্যাগুলোর কার্যকর সমাধানের লক্ষ্যেই এই ‘অভিযোগ বক্স’ চালু করা হয়েছে। ঢাকা-৮ আসনের সাধারণ মানুষ তাদের নাগরিক দুর্ভোগ, এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তিতে ভোগান্তি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অভিযোগ এখন থেকে এই বক্সে জমা দিতে পারবেন।
এই উদ্যোগের বিশেষ দিক হলো, বক্সে জমা পড়া প্রতিটি অভিযোগ ও সমস্যা মির্জা আব্বাস নিজে সরাসরি তদারকি ও পর্যালোচনা করবেন। পরবর্তীতে সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীকে নির্ভয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে জবাবদিহিমূলক সম্পর্ক ছাড়া উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। ঢাকা-৮ আসনকে একটি আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।
App „Eye News BD“
Bemerkungen 0