আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এ..
Eidok-এ শেয়ার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জে এই বিজিবি ফোর্স মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, সাধারণ মানুষের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখাই এই মোতায়েনের মূল লক্ষ্য। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবির এই জোরালো উপস্থিতি পুরো জেলায় নিরাপত্তা জোরদার করেছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden