খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন | আই নিউজ বিডি

খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

কাঠালিয়া উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর চেঁচরী গ্রামের সিকদারহাট এলাকায় এ অভিযান চালানো হ..
Eidok-এ শেয়ার
খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি,স্টাফ রিপোর্টার:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর চেঁচরী গ্রামের সিকদারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই সরকারি খাস জমি দখল করে পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করেছিলেন সুমি বেগম ও তাঁর সহযোগীরা। ওই জমি অবৈধ দখলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা (নম্বর: ০৪/২০২৬) করেন।

​মামলার দীর্ঘ শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নের জন্যই আজ এই অভিযান পরিচালনা করা হয়।

​কাঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এছাড়া ভবিষ্যতে ওই জমিতে যাতে কেউ আবার নতুন করে দখল করতে না পারে, সেজন্য সেখানে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখার এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।

注释 0

没有找到评论

相关文章

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 法律-法院 শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 7 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 法律-法院 ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 64 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-法院 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 法律-法院 ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 44 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 法律-法院 তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 41 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 法律-法院 বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 63 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 法律-法院 এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 77 Views