শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ… | আই নিউজ বিডি

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে ‘উদ্ভট’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চি..
Eidokでシェア
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
写真:提供

রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আইনের ভাষায় পুনর্বিচারকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। একসময় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—এই তিন দেশেই এ ধরনের বিচারব্যবস্থার বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে। যে দেশ নিজেরাই এই প্রক্রিয়া অনুসরণ করে না, তারা কীভাবে অন্য একটি দেশকে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

ভারতের অবস্থানের সমালোচনা করে চিফ প্রসিকিউটর প্রশ্ন তোলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করার শুরু থেকেই দেশটির সরকার বাংলাদেশের বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল। বিচার শুরুর সময় বা আপিলের নির্ধারিত সময়সীমার মধ্যে ভারত কেন তাঁকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে বা সময়মতো আপিল করতে পরামর্শ দেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সব সময়সীমা পার হওয়ার পর এখন পুনর্বিচারের কথা বলা অযৌক্তিক।

আইনি কাঠামোর ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, ১৯৭৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে এবং ২০১০ সালে এর বিধিমালা তৈরি হয়। বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। ফলে বিদ্যমান আইন অনুযায়ী সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও পক্ষেই নতুন করে আপিল বা পুনর্বিচারের সুযোগ তৈরি করা সম্ভব নয়।

コメント 0

コメントがありません

関連記事

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 法律-裁判所 সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 58 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 法律-裁判所 শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 59 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 法律-裁判所 তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 41 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 法律-裁判所 তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 法律-裁判所 নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 52 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 法律-裁判所 আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 72 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 法律-裁判所 খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views