শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে সীমিত পরিসরে এই আদালত প্রতিষ্ঠার মাধ্যমে বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তুলতে চায় সরকার।
মন্ত্রী বলেন, আগে বিদেশি বিনিয়োগের অনুমোদন পেতে ২০ থেকে ২৫টি দপ্তরে ঘুরতে হতো এবং অন্তত ছয় মাস সময় লাগত, যা বর্তমান সরকার সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কয়েক দিনের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। তবে বিনিয়োগের পর মুনাফা ফেরত নেওয়া, স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, ভ্যাট জটিলতা এবং শ্রমিকদের করা ফৌজদারি মামলার কারণে বিদেশি বিনিয়োগকারীরা সমস্যায় পড়েন। বিদ্যমান আইনে সালিশি ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কাসহ নানা দুর্বলতা থাকায় আইনটি আধুনিক ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন আইন প্রণয়নের সময় বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি। আগামী ১০ দিনের মধ্যে অংশীজনদের সুনির্দিষ্ট লিখিত সুপারিশ পাঠানোর আহ্বান জানান মন্ত্রী। সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ, ইইউ প্রতিনিধি ড. মিখাল ক্রেইজা এবং কানাডা ও নরওয়ের কূটনীতিকরা বক্তব্য দেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0