ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের

বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি বিদ্যমান বাণি..
Eidok-এ শেয়ার
ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের
ছবি: সংগৃহীত

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে সীমিত পরিসরে এই আদালত প্রতিষ্ঠার মাধ্যমে বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তুলতে চায় সরকার।

মন্ত্রী বলেন, আগে বিদেশি বিনিয়োগের অনুমোদন পেতে ২০ থেকে ২৫টি দপ্তরে ঘুরতে হতো এবং অন্তত ছয় মাস সময় লাগত, যা বর্তমান সরকার সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কয়েক দিনের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। তবে বিনিয়োগের পর মুনাফা ফেরত নেওয়া, স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, ভ্যাট জটিলতা এবং শ্রমিকদের করা ফৌজদারি মামলার কারণে বিদেশি বিনিয়োগকারীরা সমস্যায় পড়েন। বিদ্যমান আইনে সালিশি ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কাসহ নানা দুর্বলতা থাকায় আইনটি আধুনিক ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন আইন প্রণয়নের সময় বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি। আগামী ১০ দিনের মধ্যে অংশীজনদের সুনির্দিষ্ট লিখিত সুপারিশ পাঠানোর আহ্বান জানান মন্ত্রী। সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ, ইইউ প্রতিনিধি ড. মিখাল ক্রেইজা এবং কানাডা ও নরওয়ের কূটনীতিকরা বক্তব্য দেন।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Lag-Ting শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 5 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Lag-Ting প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Lag-Ting ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 44 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Lag-Ting তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 41 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Lag-Ting বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 63 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Lag-Ting এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 77 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Lag-Ting কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 84 Views