গতকাল শনিবার স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা আজ রোববারও বহাল রয়েছে। বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী আজ দেশের বাজারে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের বিক্রয়মূল্য নিম্নরূপ:
-
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
উল্লেখ্য, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত থাকলেও গয়না কেনার ক্ষেত্রে নকশা ও মানভেদে বাজুস নির্ধারিত মজুরি যুক্ত হবে। অন্যদিকে, স্বর্ণের দাম দফায় দফায় কমলেও রুপার বাজারদর আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0