গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন | আই নিউজ বিডি

গাজীপুর

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও এসআরবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (১৫..
Bagikan di Eidok
গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন
Foto: dikumpulkan

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। মোতায়েনকৃত ২৫ প্লাটুন সদস্যের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য রয়েছেন।

রোববার সকাল থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে এবং সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আজও ছয়টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আসছিলেন, যা অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষে রূপ নিয়েছিল। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। এছাড়া আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait