গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন | আই নিউজ বিডি

গাজীপুর

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও এসআরবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (১৫..
Eidok-এ শেয়ার
গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। মোতায়েনকৃত ২৫ প্লাটুন সদস্যের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য রয়েছেন।

রোববার সকাল থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে এবং সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আজও ছয়টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আসছিলেন, যা অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষে রূপ নিয়েছিল। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। এছাড়া আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জুলাইকে অস্বীকার করে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: আন্দালিব রহমান পার্থ জাতীয় জুলাইকে অস্বীকার করে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: আন্দালিব রহমান পার্থ 34 ভিউ প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের ঘোষণা নির্বাচন কমিশনের জাতীয় প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের ঘোষণা নির্বাচন কমিশনের 30 ভিউ প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন জাতীয় প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন 35 ভিউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন 43 ভিউ অভিনব কায়দায় সোনা পাচার: ১ কেজি সোনা ও স্বর্ণসদৃশ বস্তসহ বিমানবন্দরে আটক ১ জাতীয় অভিনব কায়দায় সোনা পাচার: ১ কেজি সোনা ও স্বর্ণসদৃশ বস্তসহ বিমানবন্দরে আটক ১ 79 ভিউ গোপালগঞ্জ ও ফেনী জেলায় পুলিশ সুপার পদে রদবদল জাতীয় গোপালগঞ্জ ও ফেনী জেলায় পুলিশ সুপার পদে রদবদল 67 ভিউ চাকরির বাজারের চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জাতীয় চাকরির বাজারের চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির 38 ভিউ