গোপালগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপস্থিত ছিলেন এবং একাধিক বিষয়ে আলোচনা হয়..
Eidok پر شیئر
গোপালগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত
تصویر: ماخوذ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে '২৫) সকাল ১০ টায় কাশিয়ানী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল। 

গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তার বক্তব্যে বলেন, এখানে যে সকল সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তারা সকলে তাদের মাঠ পর্যায়ে যে সকল কাজ সম্পন্ন করে থাকেন সেখানে যে সকল স্টেক হোল্ডাররা থাকেন তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে গ্রাম আদালতের সুবিধা পৌঁছে দিতে হবে। এসময় তিনি আরো বলেন যে সকল এনজিওরা ক্রেডিট প্রোগ্রামের কাজ করেন তাদের কাছে যে সকল সুবিধাভোগী আছে তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। সভাপতি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সকলের মাঝে পৌঁছে দিতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে যে সকল অংশীজনরা উপস্থিত আছেন তারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। আপনাদের সেই কার্যক্রমের সাথে গ্রাম আদালতের সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন এই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য। আর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই গ্রাম আদালতে কোন অর্থ খরচ হয় না। ফৌজদারী মামলার ফিস ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফিস ২০/ টাকা এই টাকা খরচ করে সর্বোচ্চ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। উক্ত সমন্বয় সভা সঞ্চলনা করেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের এভিসিভি -৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার

 মো. আলিউল হাসানাত খান। উল্লেখ্য উক্ত সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ডিআরটি সদস্যগন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, ধর্মীয়নেতা, যুব সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এনজিও'র উপজেলা প্রতিনিধি সহ মোট ৩০ জন উপস্থিত ছিলেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা قانون-عدالت শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 307 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত قانون-عدالت নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 81 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা قانون-عدالت সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 69 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে قانون-عدالت শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 73 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব قانون-عدالت তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 59 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড قانون-عدالت তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 69 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ قانون-عدالت নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 68 Views