লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে ৭ জন গ্রেপ্তার | আই নিউজ বিডি

লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম,  লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, জব্দ করা ফোনগুলোতে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে পৃথক অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উত্তর বত্রিশ হাজারী এলাকার বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), উমাপতি হরনারায়ণ এলাকার এরশাদুল হক (৪০) ও নাজমুল হক (২৮), খোরাগাছ এলাকার মাইদুল ইসলাম (৩৮) এবং মিলন সরকার (৩৭)।

পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনগুলোতে Bee999, KG999, Joya777, Crickex, TK999, Babu88, Ace67 ও Cv666  সহ অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপের সন্ধান পাওয়া গেছে। কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইটে গুগল ক্রোমের মাধ্যমে লগইন অবস্থায় ছিল। এ ছাড়া একাধিক সিমকার্ডে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থাকার তথ্যও পাওয়া গেছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Nenhum comentário encontrado


News Card Generator