মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।
অভিযানে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফের ছেলে জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট