মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের দায়ে জরিমানা ১০ হাজার টাকা | আই নিউজ বিডি

মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের দায়ে জরিমানা ১০ হাজার টাকা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের দায়ে জরিমানা ১০ হাজার টাকা..
মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের দায়ে জরিমানা ১০ হাজার টাকা..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।

অভিযানে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফের ছেলে জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

コメントがありません


News Card Generator