সতর্কবার্তা | গোদাগাড়ীর বাইপাস থেকে রাজা বাড়ি পর্যন্ত,এবং কামারপারা থেকে দ্বারিয়াপুর কিছু দিন থেকে ডাকাতির হচ্ছে
গত ৭ নভেম্বর ২০২৬ ভোরে ফজরের দিকে সবজি পরিবহনের একটি গাড়ি গোদাগাড়ী থেকে রাজশাহী সবজি কেনার উদ্দেশ্য যাওয়ার পথে বিজয় নগরে যাতায়াতকারী একটি গাড়িতে দুর্বৃত্তদের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে
গোদাগাড়ীর বিজয়নগর এলাকার কাছাকাছি চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গাড়িতে থাকা লোকজনের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কারও কাছ থেকে টাকা নিতে সক্ষম হয়, আবার কারও কাছ থেকে টাকা নিতে পারেনি বলে জানা গেছে। তাদের বাসা মহিশালবাড়ি
এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে ভোররাতে কৃষিপণ্য ও সবজি নিয়ে যাতায়াতকারী ব্যবসায়ী, চালক ও শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নিরাপত্তা জোরদার করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।
🚨 সবার প্রতি বিশেষ সতর্কবার্তা:
- ভোররাতে একা যাতায়াত না করার চেষ্টা করুন।
- সম্ভব হলে দলবদ্ধভাবে চলাচল করুন।
- সন্দেহজনক পরিস্থিতি দেখলে নিরাপদ স্থানে গিয়ে পুলিশকে জানান।
- কোনো বিপদের মুখে পড়লে নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিরোধ করতে যাবেন না।
সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আপনার একটি সতর্কতা বাঁচাতে পারে একটি জীবন ও পরিবারের কষ্টার্জিত সম্পদ।