লাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে… | আই নিউজ বিডি

লাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
লাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভ..
লাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভ..
ছবি: সংগৃহীত
****

সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি কমানো এবং সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ ১২ দফা দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অটোরিকশা চালকরা।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ বিক্ষোভে কয়েকশ অটোচালক অংশ নেন। এ সময় তারা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন এবং অবিলম্বে প্রশাসনের হয়রানি বন্ধের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রায় ৭০ লাখ দরিদ্র পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু সরকার প্রণীত নতুন এবং হয়রানিমূলক নীতিমালার অজুহাতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ চালকদের প্রতিনিয়ত নানামুখী হেনস্তার শিকার হতে হচ্ছে।

এদিকে অটোচালকদের এই ১২ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে সোমবার সকাল থেকেই রাজধানীর ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকাগুলোতে অটোরিকশা চলাচল বন্ধ রাখেন চালকদের একটি বড় অংশ। ফলে এসব এলাকার প্রধান ও শাখা সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দেয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator