ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ওপার থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।..
分享到 Eidok
ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
图片:来源收集

 

 

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে এই ঘটনা ঘটে।


বিজিবি জানায়, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে।আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। বাকি তিনজন  হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০), একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩) 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ভারতের অভ্যন্তরে আটক ৪ জন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল অথবা এরা চোরাকারবারিও হতে পারে। এরমধ্যে ৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক হতে পারে।

তিনি বলেন, ৪ জন আটকের খবর পাওয়ার পরপরই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি।  তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 1

শাহাজাদ ইসলাম
নিউজ গুলো কপি পেস্ট একটু কম করো
0 0 回答
显示更多