ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ওপার থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।..
Поделиться в Eidok
ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
Фото: из открытых источников

 

 

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে এই ঘটনা ঘটে।


বিজিবি জানায়, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে।আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। বাকি তিনজন  হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০), একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩) 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ভারতের অভ্যন্তরে আটক ৪ জন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল অথবা এরা চোরাকারবারিও হতে পারে। এরমধ্যে ৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক হতে পারে।

তিনি বলেন, ৪ জন আটকের খবর পাওয়ার পরপরই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি।  তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 1

শাহাজাদ ইসলাম
নিউজ গুলো কপি পেস্ট একটু কম করো
0 0 Ответ
Показать больше

Статьи по Теме

বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Районные новости বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 4 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Районные новости ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 23 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Районные новости জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 20 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Районные новости ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 41 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Районные новости কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 20 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Районные новости চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 39 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Районные новости চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 36 Views