ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ওপার থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।..
Eidok पर शेयर करें
ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
फ़ोटो: संग्रहीत

 

 

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে এই ঘটনা ঘটে।


বিজিবি জানায়, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে।আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। বাকি তিনজন  হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০), একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩) 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ভারতের অভ্যন্তরে আটক ৪ জন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল অথবা এরা চোরাকারবারিও হতে পারে। এরমধ্যে ৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক হতে পারে।

তিনি বলেন, ৪ জন আটকের খবর পাওয়ার পরপরই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি।  তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 1

শাহাজাদ ইসলাম
নিউজ গুলো কপি পেস্ট একটু কম করো
0 0 उत्तर
और दिखाओ

संबंधित आलेख

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। ज़िला समाचार চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 10 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি ज़िला समाचार চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 28 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন ज़िला समाचार নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ज़िला समाचार ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ज़िला समाचार ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি ज़िला समाचार গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 34 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি ज़िला समाचार ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views