পরীমণির বিচার ও বয়কটের দাবিতে গাইবান্ধায় সাংবাদিকদের বিক্ষোভ | আই নিউজ বিডি

পরীমণির বিচার ও বয়কটের দাবিতে গাইবান্ধায় সাংবাদিকদের বিক্ষোভ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পরীমণির বিচার ও বয়কটের দাবিতে গাইবান্ধায় সাংবাদিকদের বিক্ষোভ..
পরীমণির বিচার ও বয়কটের দাবিতে গাইবান্ধায় সাংবাদিকদের বিক্ষোভ..
ছবি: সংগৃহীত
****

 অভিনেত্রী পরীমণির বিচার ও সর্বত্র তাকে বয়কটের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা শহরের গাইবান্ধা-বোনারপাড়া সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা পরীমণির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগগুলোর আইনানুগ বিচার দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক শাহিন মিয়া, হাবিবুর রহমান, গোলাম ফারুক রনি, সিদ্দিক আলম দয়াল ও আফরুজা লুনাসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকদের ঘাড়ে দোষ চাপানো এবং অশোভন ভাষা ব্যবহারের মাধ্যমে সাংবাদিক সমাজকে হেয় করার চেষ্টা করেছেন পরীমণি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার বিভিন্ন কর্মকাণ্ড বয়কটের আহ্বান জানান তারা।

এদিকে, সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার। রোববার (৮ নভেম্বর) পাঠানো ওই নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত চত্বরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে ভবিষ্যতে চলচ্চিত্র, ভিডিও কিংবা অন্য কোনো মাধ্যমে অশালীন বক্তব্য, হুমকি ও অশোভন অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। একই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পরীমণিকে বাদ দেন আয়োজকরা।

তবে এসব অভিযোগের বিষয়ে পরীমণির বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator