শিশুকে যৌন নির্যাতনের দায়ে মসজিদের ইমামের ৭ বছরের কারাদণ্ড | আই নিউজ বিডি

শিশুকে যৌন নির্যাতনের দায়ে মসজিদের ইমামের ৭ বছরের কারাদণ্ড..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শিশুকে যৌন নির্যাতনের দায়ে মসজিদের ইমামের ৭ বছরের কারাদণ্ড..
শিশুকে যৌন নির্যাতনের দায়ে মসজিদের ইমামের ৭ বছরের কারাদণ্ড..
ছবি: সংগৃহীত
****

ফরিদপুরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের দায়ে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মাওলানা আরিফুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আরিফুল ইসলাম (২৪) ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মসজিদের খণ্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় হাবেলী দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মসজিদে ইমামতির পাশাপাশি আরিফুল ইসলাম শিশুদের আরবি পড়াতেন।

২০২৪ সালের ৫ অক্টোবর সকালে প্রতিদিনের মতো আরবি পড়তে মক্তবে যায় শিশুটি। সেদিন বৃষ্টির কারণে অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। এ সুযোগে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন অভিযুক্ত ইমাম বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

একপর্যায়ে কৌশলে সেখান থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আরিফুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Nessun commento trovato


News Card Generator