রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেফতার | আই নিউজ বিডি

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেফতার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেফতার
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত
****

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক কলেজছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আফসানা ওই এলাকার আব্দুল কাইয়ুমের মেয়ে এবং হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে আফসানার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় বাড়িতে তল্লাশি করে ১২টি প্যাকেটে রাখা মোট ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে গ্রেফতার তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator