শেখ হাসিনা ও মুশতাকসহ ৪৪৭ জনের নামে তিশার বাবার মামলা | আই নিউজ বিডি

শেখ হাসিনা ও মুশতাকসহ ৪৪৭ জনের নামে তিশার বাবার মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগান এবং ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের জামাতা আলোচিত ব্যক্তি মুশতাক আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাসহ ৪৪৭ জনের নাম..
Delen op Eidok
শেখ হাসিনা ও মুশতাকসহ ৪৪৭ জনের নামে তিশার বাবার মামলা
Foto: archief

 

মঙ্গলবার (৬ মে) রাতে মোবাইল ফোনে মামলার বাদী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এছাড়া মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৪৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ হাজার জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে।

 

সাইফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও বকসের হাট বামনপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে। বর্তমানে তিনি রাজধানীর উত্তর মুগদায় থাকেন, পেশায় একজন ব্যবসায়ী এবং ৩ নং আকচা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালায়। এই প্রক্রিয়ায় ৪৪ জন পুলিশ সদস্যসহ অন্তত ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হন, আহত হন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ববরণ করেন।

 

বাদী সাইফুল ইসলাম বলেন, ‘এই আন্দোলনে শুধু সাধারণ ছাত্র-জনতাই নয়, পুলিশেরও ৪৪ জন সদস্য নিহত হয়েছেন। অথচ এতদিনে কেউ মামলা করেনি। আমি চাই, এই ঘটনায় যারা দায়ী, তাদের কঠোর বিচার হোক। যাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনা হোক।’

 

তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের অর্থায়নে এবং পরিকল্পনায় হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। অর্থদাতা হিসেবে আলোচিত মুশতাক আহমেদকেও মামলায় দায়ী করা হয়েছে।

 

সাইফুল ইসলাম বলেন, ‘বিবেকের তাড়না থেকেই আমি এই মামলা করেছি। আশা করছি, নিরপেক্ষ তদন্তে সব সত্য বেরিয়ে আসবে।’

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District Nieuws দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District Nieuws চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District Nieuws লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ District Nieuws ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক District Nieuws  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views