শেখ হাসিনা ও মুশতাকসহ ৪৪৭ জনের নামে তিশার বাবার মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগান এবং ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের জামাতা আলোচিত ব্যক্তি মুশতাক আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাসহ ৪৪৭ জনের নাম..
اشتراک‌گذاری در Eidok
শেখ হাসিনা ও মুশতাকসহ ৪৪৭ জনের নামে তিশার বাবার মামলা
عکس: گردآوری‌شده

 

মঙ্গলবার (৬ মে) রাতে মোবাইল ফোনে মামলার বাদী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এছাড়া মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৪৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ হাজার জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে।

 

সাইফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও বকসের হাট বামনপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে। বর্তমানে তিনি রাজধানীর উত্তর মুগদায় থাকেন, পেশায় একজন ব্যবসায়ী এবং ৩ নং আকচা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালায়। এই প্রক্রিয়ায় ৪৪ জন পুলিশ সদস্যসহ অন্তত ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হন, আহত হন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ববরণ করেন।

 

বাদী সাইফুল ইসলাম বলেন, ‘এই আন্দোলনে শুধু সাধারণ ছাত্র-জনতাই নয়, পুলিশেরও ৪৪ জন সদস্য নিহত হয়েছেন। অথচ এতদিনে কেউ মামলা করেনি। আমি চাই, এই ঘটনায় যারা দায়ী, তাদের কঠোর বিচার হোক। যাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনা হোক।’

 

তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের অর্থায়নে এবং পরিকল্পনায় হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। অর্থদাতা হিসেবে আলোচিত মুশতাক আহমেদকেও মামলায় দায়ী করা হয়েছে।

 

সাইফুল ইসলাম বলেন, ‘বিবেকের তাড়না থেকেই আমি এই মামলা করেছি। আশা করছি, নিরপেক্ষ তদন্তে সব সত্য বেরিয়ে আসবে।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। اخبار منطقه চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 10 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি اخبار منطقه চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন اخبار منطقه নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড اخبار منطقه ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড اخبار منطقه ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি اخبار منطقه গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি اخبار منطقه ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views