শেখ হাসিনা ও মুশতাকসহ ৪৪৭ জনের নামে তিশার বাবার মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগান এবং ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের জামাতা আলোচিত ব্যক্তি মুশতাক আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাসহ ৪৪৭ জনের নাম..
Compartir en Eidok
শেখ হাসিনা ও মুশতাকসহ ৪৪৭ জনের নামে তিশার বাবার মামলা
Foto: archivo

 

মঙ্গলবার (৬ মে) রাতে মোবাইল ফোনে মামলার বাদী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এছাড়া মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৪৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ হাজার জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে।

 

সাইফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও বকসের হাট বামনপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে। বর্তমানে তিনি রাজধানীর উত্তর মুগদায় থাকেন, পেশায় একজন ব্যবসায়ী এবং ৩ নং আকচা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালায়। এই প্রক্রিয়ায় ৪৪ জন পুলিশ সদস্যসহ অন্তত ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হন, আহত হন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ববরণ করেন।

 

বাদী সাইফুল ইসলাম বলেন, ‘এই আন্দোলনে শুধু সাধারণ ছাত্র-জনতাই নয়, পুলিশেরও ৪৪ জন সদস্য নিহত হয়েছেন। অথচ এতদিনে কেউ মামলা করেনি। আমি চাই, এই ঘটনায় যারা দায়ী, তাদের কঠোর বিচার হোক। যাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, তাদেরও জবাবদিহির আওতায় আনা হোক।’

 

তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের অর্থায়নে এবং পরিকল্পনায় হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। অর্থদাতা হিসেবে আলোচিত মুশতাক আহমেদকেও মামলায় দায়ী করা হয়েছে।

 

সাইফুল ইসলাম বলেন, ‘বিবেকের তাড়না থেকেই আমি এই মামলা করেছি। আশা করছি, নিরপেক্ষ তদন্তে সব সত্য বেরিয়ে আসবে।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Noticias del distrito সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 5 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Noticias del distrito আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Noticias del distrito ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 49 Views