চার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন | আই নিউজ বিডি

চার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
চার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
ছবি: সংগৃহীত
****

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব—এই চারটি বিষয়কে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন।

বিবৃতিতে তিনি বলেন, প্রায় এক বছর ধরে এনসিপির জোট গঠনের বিষয়ে নিজের ভিন্নমত জানিয়ে আসছিলেন। তার মতে, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো ক্ষেত্রেই এনসিপির মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোটের কারণে এনসিপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও আগে সতর্ক করেছিলেন তিনি।

সামান্তার অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এনসিপি সেই পথ থেকে সরে এসেছে। বিশেষ করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বে তাদের যথাযথ অবস্থান নিশ্চিত করতে পারেনি দলটি।

এ ছাড়া দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কাউন্সিল ছাড়াই আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বের ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং ভিন্নমতকে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ করেছেন পদত্যাগী এই নেত্রী।

বিবৃতিতে ২০২৬ সালের নির্বাচন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সামান্তা। তার মতে, নির্বাচনী সমঝোতার রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে এনসিপি নিজস্ব রাজনৈতিক অবস্থান ও গণঅভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন রাজনীতির সম্ভাবনা হারিয়েছে।

সবশেষে এনসিপির বর্তমান রাজনৈতিক গতিপথ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি নতুন ধারার গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, সামান্তা শারমিন এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Комментариев нет


News Card Generator