বরিশালে বিআরটি অফিসে দুদকের অভিযান দালাল আটোক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরিশালে বিআরটি অফিসে দুদকের অভিযান দালাল আটোক

Md Rakib avatar   
Md Rakib
বরিশালে বিআরটি অফিসে দুদকের অভিযান দালাল আটোক
বরিশালে বিআরটি অফিসে দুদকের অভিযান দালাল আটোক
ছবি: সংগৃহীত
মোং রাকিব হাং <br> সদোর উপজেলা প্রতিনিধি বরিশাল

বরিশালে বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালাল আটক

 

বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাকে দুই মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া।

আটক দালালের নাম সঞ্জীব কুমার দাস (৪৪)। সে বরিশাল নগরের ৮ নং ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে। অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।

রাজকুমার সাহা জানান, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটককৃত দালাল। এ সময় তাকে হাতেনাতে তারা আটক করেন।

এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান এর সাথে এই অফিসের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তার খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

 

Комментариев нет


News Card Generator