মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ; আলোচনা সভা… | আই নিউজ বিডি

মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ; আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠি..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ; আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠি..
মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ; আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠি..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত;
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন ‘অপরাজিতা’-তে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদ (হারুন শিকদার), সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোল্লাহাট প্রেস ক্লাবের সদস্য মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, রায়হান শেখ ও তানবির হাসান সজিবও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটপরিবর্তন, দেশের স্বাধীনতা রক্ষা ও জাতীয় সার্বভৌমত্ব সুসংহত করার প্রেক্ষাপট তুলে ধরেন। একই সঙ্গে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator